Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 229

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওনার শারীরিক অবস্থা আগে যে অবস্থায় ছিল এখনও আগের মতো আছে। চিকিৎসকের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। তাই আমরা চিকিৎসকরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, ওনার যে অসুস্থতা ও বয়স সেটি বিবেচনায় নিতে হবে। বিশেষ করে বিগত সরকারের সময় পরিকল্পিতভাবে যেভাবে ওনাকে যথাযথ চিকিৎসা না দিয়ে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, তার কারণে ওনার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এর ফলে এবার তিনি বেশ কঠিন সময় পার করছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। প্রতিদিন সন্ধ্যায় তার পরীক্ষার রিপোর্ট নিয়ে মিটিং হয়। তাদের পরামর্শে দেশে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে। আলহামদিুল্লাহ এখন পর্যন্ত ম্যাডামকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটি তিনি ঠিকমত গ্রহণ করতে পারছেন। গত কয়েকদিন আগেও ওনার যে শারীরিক অবস্থা ছিল, সেটি তিনি ধরে রাখতে পারছেন।

গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন।

ডা. জাহিদ দেশের মানুষকে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন, যাতে তিনি বাংলাদেশের রাজনীতিতে যথাযথ ভূমিকা রাখতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

প্রকাশের সময় : ০২:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫