Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জামায়াতের ইসলাম প্রকৃত ইসলাম নয় : মহিবুল্লাহ বাবুনগরী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 195

জামায়াতের ইসলাম প্রকৃত ইসলাম নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। শনিবার রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে বাবুনগরী জামায়াতে ইসলামের আদর্শের সমালোচনা করে বলেন, ‘আমাদের ইসলাম ও মওদুদী ইসলাম এক নয়। জামায়াতের ইসলামও প্রকৃত ইসলাম নয়; মদিনার ইসলামই আসল ইসলাম।’ তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলেও একটি আসনও পাবে না।

এ সময় তিনি ইসলামি ঐক্যবদ্ধ আট দলীয় জোটকেও সমালোচনার লক্ষ্য করেন। বাবুনগরীর ভাষ্য, ‘এই আট দল মূলত আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, ফরিদপুরের সামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, নগরকান্দার মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিনসহ আরও ইসলামি চিন্তাবিদরা।

সম্মেলনে ধর্মীয় ও সামাজিক নানা বিষয়ে আলোচনা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামায়াতের ইসলাম প্রকৃত ইসলাম নয় : মহিবুল্লাহ বাবুনগরী

প্রকাশের সময় : ০৯:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫