Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 199

নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন।”

বৃহস্পতিবার সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় মির্জা ফখরুল বলেন, যেদিন আমাদের নেতা বাংলাদেশে আসবেন, সেদিন সমগ্র দেশ কেঁপে উঠবে। তিনি যোগ করেন, তারা বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য নেতৃত্বের চিন্তাভাবনা বাস্তবায়িত করতে চান।

মহাসচিব বলেন, “এ নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। অনেক বাধা আসবে, প্রচারণা হবে, কিন্তু আমরা এগিয়ে যাব। বিএনপি কখনো পরাজিত হয়নি, হবে না।”

তিনি ১৯৭১ সালের প্রজন্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যারা তা নিকৃষ্টতম প্রজন্ম বলছে, তাদের ঔদ্ধত্যকে প্রত্যাখ্যান করতে হবে। একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের জনগণের সামনে কার্যক্রম তুলে ধরার আহ্বান জানান।

কর্মশালার আহ্বায়ক ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অনুষ্ঠানের সঞ্চালক যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০২:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫