Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মীরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 198

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ তাহমিদ উল্লাহ (২৩) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে আহত অবস্থায় তাকে প্রথমে জোরারগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত তাহমিদ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। তিনি বৈষম্যেবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের উত্তর জেলা সদস্য হন। সর্বশেষ তিনি ছাত্রদলে যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বারইয়ারহাট এলাকায় সালিশকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন তাহমিদ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালে কর্মরত এসআই আলাউদ্দিন তালুকদার জানান, নিউরোসার্জারি ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, দুই পক্ষের সংঘর্ষে তাহমিদ আহত হয়েছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মীরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

প্রকাশের সময় : ১১:০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫