বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 91

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে এ গুলি বিনিময় হয়। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সীমান্তে উত্তেজনা ফের বাড়ে। দুই দেশই গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছে, তবে কোনো হতাহতের খবর মেলেনি।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান প্রথমে কান্দাহারের বোলদাকে হামলা চালায়। অন্যদিকে পাকিস্তান বলছে, আফগান বাহিনী চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলি ছুড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি জানান, দেশটি ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

দুই দিন আগে সৌদি আরবে শান্তি আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। মিটিং শেষে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হলেও তার মধ্যেই নতুন করে সংঘর্ষ শুরু হলো।

সম্প্রতি পাকিস্তানে কয়েকটি আত্মঘাতী হামলা ঘটে, যার জন্য তারা আফগানিস্তানের মদদের অভিযোগ করে। তবে আফগানিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে, গত অক্টোবরে হওয়া বড় সংঘর্ষে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

প্রকাশের সময় : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫