Dhaka ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 96

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিতে তিনি ঢাকায় আসেন। খালেদা জিয়াকে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা শুক্রবার আসেনি। সব ঠিক থাকলে শনিবার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে।

এ কারণে খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া সম্ভব হচ্ছে না। রোববার (৭ ডিসেম্বর) তাকে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে রোববারই লন্ডন নেওয়া হবে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

প্রকাশের সময় : ১১:৩২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫