Dhaka ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 95

আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় এ আসনটি ফাঁকা রাখা হয়েছে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদক হন এবং পরে গণঅধিকার পরিষদ গঠনে ভূমিকা নেন। এসব দলেই ভিন্নমতের কারণে বিভক্তি দেখা দেয়। পরে তিনি রাজনীতি না করার ঘোষণা দিয়েছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

প্রকাশের সময় : ১২:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫