Dhaka ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 87

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, “জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহই পাবেন।” শুক্রবার বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে তিনি বলেন, তিনি নিজের জন্য ‘ফজা পাগলা’ টাইটেল পেয়েছেন। তিনি আরও বলেন, “যারা আমাকে এই টাইটেল দিয়েছে তারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দিবেন?”

তিনি আরও জানান, কালকেও আমাকে অত্যন্ত ১০০ বকা দেওয়া হয়েছে। কি বকা দেয় বুঝবেন না আপনারা। কি বকা দেয় সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমিতো জামায়াতে ইসলাম, মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই। তারা যখন ৫ আগস্ট এরপরে বলতে শুরু করলো ৪৭ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর ২৪ সনে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তর সনে একটা গন্ডগোল হইছিল। এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগাইয়া দিসিলো একাত্তর সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। তিন দিন আমি অপেক্ষা করলাম, আমার নাম ফজলুর রহমান। আমি সাধারণ মানুষের ছেলে। কিন্তু যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা। কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর, এবং স্থানীয় বিএনপি–জুবদলের নেতাকর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

প্রকাশের সময় : ০৯:১৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫