Dhaka ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 70

রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওমান প্রবাসী মো. জাহাঙ্গীর খানের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্প সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ১৪ ধরনের ওষুধ দেওয়া হয়। চিকিৎসাসেবায় অংশ নেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সঞ্জয় সাহা এবং ফরিদপুর ইসলামি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. এনামুল হক। রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ওজন নির্ণয়ও করা হয়।

এ সময় দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ, ইসলামি চক্ষু হাসপাতাল ফরিদপুরের ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান, সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব গাজী বাচ্চু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা মনি ও শ্রমিক অধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন মণ্ডল উপস্থিত ছিলেন।

চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন আলম বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নির্দেশে মানবিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ট্রাক মার্কার প্রার্থী মো. জাহাঙ্গীর খানের ব্যক্তিগত উদ্যোগে সদর ও গোয়ালন্দের ১৮টি ইউনিয়নে ধারাবাহিকভাবে ফ্রি চিকিৎসা ক্যাম্প চলছে। তারই অংশ হিসেবে আজকের এ আয়োজন।”

তিনি আরও বলেন, “আজকের ক্যাম্পে আমাদের লক্ষ্য ৭০০ রোগীকে চিকিৎসা দেওয়া। পাশাপাশি চোখের জটিল রোগে আক্রান্ত যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাদের মধ্যে ১০ জনের অপারেশন সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে করিয়ে দেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫