বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’ কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু পাকিস্তানকে হারিয়ে ভারতের টানা তৃতীয় ও সব মিলিয়ে দশম শিরোপা পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা জনগণ সহ্য করবে না: শামা ওবায়েদ আজ একনেক সভা, উঠছে ২১ প্রকল্প রানি ক্লিওপেট্রার মৃত্যু যেভাবে হয়েছিল, গবেষণা কী বলে কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

বাবা গ্রেফতার, ভক্তদের মারধরে যা বললেন বাউল আবুল সরকারের মেয়ে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 147

ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে তার পরিবার চরম দুঃসময়ের মধ্যে রয়েছে। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের অসহায় পরিস্থিতির কথা জানিয়েছেন তার মেয়ে ও জলের গান ব্যান্ডের কণ্ঠশিল্পী ইন্নিমা রোশনি। তিনি জানিয়েছেন, ঘরবাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক পালাগানের আসরে আবুল সরকার সংগীত পরিবেশন করেন। সেই পরিবেশনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ‘মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি’ করার অভিযোগে স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদি জনতা মানববন্ধন করেন।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরের দিন সকালে তাকে জেলা ডিবি কার্যালয়ে আনা হয়। পরে মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় মামলা করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

রোববার মানিকগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে আবুল সরকারের ভক্তরা তার মুক্তির দাবিতে মানববন্ধন করলে এক পর্যায়ে তৌহিদি জনতার একটি অংশ তাদের ওপর চড়াও হয়। এতে তিন-চারজন আহত হন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনার পর ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন ইন্নিমা রোশনি। সেখানে আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়। সঙ্গে তিনি লিখেন, “আপনারা সবাই হয়তো জানেন আমি এবং আমার পরিবার কী রকম একটা কঠিন সময় পার করছি। এমন একটা দুঃসময়কে যারা আরও বেশি দুর্বিসহ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে আমার খুব বেশি কিছু বলার নাই। শুধু বলতে চাই, আপনাদের জীবনে যেন কখনও এই রকম দুর্বিসহ দুঃসময় নেমে না আসে।”

তিনি আরও বলেন, “আমি আমার দায়িত্ব সর্বোচ্চটুকু পালন করে যাওয়ার চেষ্টা করছি। যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, যেই বাউল ভাইরা আজ আহত হয়েছেন তারা আসলে আমার পরিবার। আমরা একে অপরের জন্য বাঁচি, আমরা একে অপরের পাশেই আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবা গ্রেফতার, ভক্তদের মারধরে যা বললেন বাউল আবুল সরকারের মেয়ে

প্রকাশের সময় : ০১:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫