Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 123

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই।

শনিবার বিকালে নাটোরের নলডাঙ্গা মদনহাট পাবনা পাড়া মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকলকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার সহধর্মিণী তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন এই দেশের জন্য আপসহীন রাজনীতি করেছেন। কখনো দেশের মানুষকে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যাননি। সকল সংকটে তিনি দেশের মানুষের পাশে আছেন। তাদের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১দফার ভিত্তিত্বে সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, বিএনপি সকল ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফার ভেতর হিন্দু মুসলমান, খ্রিস্টান কারো মধ্যে কোনো বিভেদ বৈষম্য থাকবে না। তারেক রহমান ৩১ দফার মধ্যে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতির কথা বলেছেন। ৩১ দফার ভেতরে পরিষ্কারভাবে তিনি সব ধর্মের স্বাধীনতার কথা উল্লেখ করেছেন। উনি বলেছেন, ‘ধর্ম যার যার বাংলাদেশ সবার’। এইটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ।

স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু

প্রকাশের সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫