Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 68

মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড এলাকায় বৃহৎ অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থান ও সবজি খামারজুড়ে চারটি জোনে একযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইমিগ্রেশনের ৫৪৭ জন সদস্য ও অভিবাসন কর্মকর্তারা অংশ নেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানায়, অভিযানের সময় বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তারা টের না পাওয়ায় পালানোর সুযোগও পাননি। স্থানীয়দের অভিযোগ ও এক মাসের পরিকল্পনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, পার্বত্য এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বাড়ায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। অভিযানে ১ হাজার ৮৮৬ জনের কাগজপত্র যাচাই করে বিভিন্ন অভিবাসন অপরাধের দায়ে ৪৬৮ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ১৭৫ জন মিয়ানমার, ১৭৪ জন বাংলাদেশ, ৬৭ জন ইন্দোনেশিয়া, ২০ জন নেপাল, ১৬ জন পাকিস্তান ও ১১ জন ভারতের নাগরিক। এছাড়া ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিকও রয়েছেন। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং চারজন শিশু। সবার বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। আটকদের কেলানটান, পেরাক ও সেলাঙ্গরের ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে মোট ৮৩ হাজার ৯৯৪ জনকে আটক করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

প্রকাশের সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫