Dhaka ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার
প্রশ্ন রিজভীর

গণভোটের ৪ প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 90

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণভোটে দেওয়া চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে সেখানে ‘না’ বলার সুযোগ নেই। তিনি প্রশ্ন করে বলেন, মানুষের মতামত দিতে হলে ‘না’ এর অপশন কোথায়? তাঁর মতে, গোঁজামিল দিয়ে কিছু করলে তা টেকসই হয় না, আর দেশের ৯০ শতাংশ মানুষ যদি গণভোটের উদ্দেশ্যই না বুঝে তাহলে তারা অন্ধকারেই থেকে যাবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সাধারণ মানুষের বোঝার উপযোগী করে গণভোটের প্রশ্নমালা করা উচিত ছিল। চারটি প্রশ্নেই শুধু ‘হ্যাঁ’ এর সুযোগ রাখা হয়েছে; ভিন্নমত প্রকাশের কোনো পদ্ধতি নেই। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় মানুষের দুর্ভোগ থাকলেও রাষ্ট্রের কোনো কার্যকর উদ্যোগ নেই। স্বাধীনতার পর থেকেই সেবামূলক কাজে রাষ্ট্রের দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ ভারত থেকে অর্থ এনে দেশে নাশকতার পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং গাড়ি পোড়ানোসহ নানা সহিংসতার মাধ্যমে ভয়াবহ অবস্থা সৃষ্টি করতে চাইছে। শেখ হাসিনার বিচার আদালতের বিষয় উল্লেখ করে তিনি বলেন, মানুষ হত্যার সুষ্ঠু বিচার জনগণ চায়।

দেশের পরিস্থিতিকে ঘোলাটে করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন রিজভী। তাঁর ভাষায়, পতিত স্বৈরাচার বিদেশে বসে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে, যা আওয়ামী সংস্কৃতিরই অংশ। অনুষ্ঠানে বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রশ্ন রিজভীর

গণভোটের ৪ প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়?

প্রকাশের সময় : ০২:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫