Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার জেরে লাশ ২৬ খণ্ড : নিহতের বন্ধু ও তার প্রেমিকা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 80

ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে লাশ ২৬ টুকরায় খণ্ড করার ঘটনায় তার বন্ধু জরেজুল ইসলাম ও জরেজুলের প্রেমিকা শামীমা আক্তারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে জরেজুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একই দিনে শামীমাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩।

পুলিশ জানিয়েছে, পরকীয়াজনিত বিরোধ থেকে পরিকল্পিতভাবে আশরাফুলকে হত্যা করা হয়। পরে মরদেহ ২৬ খণ্ডে কেটে দুটি নীল ড্রামে ভরে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ফেলে দেওয়া হয়। বৃহস্পতিবার এসব ড্রাম থেকে মরদেহের টুকরা উদ্ধার করে পুলিশ।

নিহতের বোন আনজিরা বেগম শাহবাগ থানায় জরেজুলকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, দিনাজপুরের হিলি বন্দর থেকে কাঁচামালের ব্যবসা করা আশরাফুল গত ১১ নভেম্বর রাতে জরেজুলকে সঙ্গে নিয়ে ঢাকায় আসার পর নিখোঁজ হন। পরে ধারণা করা হচ্ছে—১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয় এবং মরদেহ খণ্ড-বিখণ্ড করে গুমের চেষ্টা করা হয়।

গ্রেপ্তার দুজনের কাছ থেকে হত্যায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করেছে র‍্যাব ও ডিবি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরকীয়ার জেরে লাশ ২৬ খণ্ড : নিহতের বন্ধু ও তার প্রেমিকা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৪৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫