Dhaka ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

গণভোটে সংবিধান সংশোধন সম্ভব নয়: সালাহউদ্দিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 84

গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিলের আগে সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের ক্ষমতা কেবল জাতীয় সংসদের। গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন করা যাবে না। এ জন্য জাতীয় সংসদ গঠিত হওয়া জরুরি।

তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল অর্থ হলো সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। নাগরিক পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশের মানুষ। ধর্মীয় ও সাংস্কৃতিক বিভাজন ছাড়া সমান অধিকার নিয়ে এগিয়ে যেতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সেই আদর্শে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটি অক্ষরে অক্ষরে প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এর বাইরে কোনো প্রস্তাব চাপিয়ে দিলে জনগণই সেটি বিচার করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণভোটে সংবিধান সংশোধন সম্ভব নয়: সালাহউদ্দিন

প্রকাশের সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫