Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১০:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 87

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি সেলিম সাব্বির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে দক্ষিণ রাঙ্গুনিয়ায় হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১০:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫