Dhaka ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

‌‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 116

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘তারেক রহমান দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন। লন্ডনে বসে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছেন, এবার দেশে ফিরে এসে দলকে পুনর্গঠিত করবেন। চলতি মাসের শেষেই তিনি দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন।’

তিনি বলেন, ‘দেশের জনগণ তাকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। বিএনপির নিশ্চিত বিজয় ঠেকাতে ষড়যন্ত্র চলছে। আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। যারা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

শহরের পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‌‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’

প্রকাশের সময় : ০৮:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫