Dhaka ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

‘একটি দল ধর্মের নামে ব্যবসা করে দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 90

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘একটি দল, যারা ধর্মের নামে ব্যবসা করে, বেহেশতের টিকিট দেয়, তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তাদের বলতে চাই, আপনারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন।’

তিনি বলেন, ‘বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নেই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ারও কোনো ইতিহাস নেই।’

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপি নেতা আরও বলেন, ‘এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল। আজ ৭ নভেম্বর, আপনারা দিনটিকে অশ্রদ্ধা জানাচ্ছেন, এই দিন নিয়ে কোনো কথা বলছেন না বরং একটি বৃহত্তর দলকে ষড়যন্ত্রের অভিযোগ দিচ্ছেন। বিএনপির ষড়যন্ত্রের ইতিহাস নেই, বরং আপনারাই ১৯৪৭ সাল থেকে বারবার ষড়যন্ত্র করেছেন। সেই সময় স্বাধীনতা আন্দোলনে ছিলেন না, একাত্তর সালে জনগণের বিরুদ্ধে গিয়েছিলেন, এখনও জনগণের বিরুদ্ধে কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কিছু দিন ধরে খুব শান্ত, সভ্য, ভদ্রভাবে রাজনীতি করছে। আমরা বলেছিলাম, এই সরকারকে সহযোগিতা করব এবং করে যাচ্ছি। কিন্তু আমাদের এই নম্রতা ও ভদ্রতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি যদি মাঠে নামে, তখন আপনাদের ট্যাবলেট খাওয়ার জন্যও খুঁজে পাওয়া যাবে না।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে লম্বা লম্বা কথা বলছেন সনদ নিয়ে। আমরা বারবার একে বাস্তবায়ন করতে চেয়েছি, কিন্তু আপনারা একের পর এক খুঁত ধরে সেটিকে নষ্ট করার চেষ্টা করছেন। এসব অপকর্ম বাদ দিন, বিগত ইতিহাসের দিকে তাকান, ক্ষমা চান। এখনো সময় আছে জাতিকে আর বিভ্রান্ত করবেন না।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘একটি দল ধর্মের নামে ব্যবসা করে দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে’

প্রকাশের সময় : ০৭:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫