Dhaka ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 83

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। তিনি বলেন, যা নিয়ে জনগণের মধ্যে ঐকমত্য হয়েছে, সেটিই বাস্তবায়িত হবে এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হবে না।

নাহিদ ইসলাম শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনির্ভাসিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।”

তিনি আরও জানান, আগামী সংসদ এবং সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন সমাজের পেশাজীবীরা অংশ নেবেন। নাহিদ ইসলাম বলেন, জনগণের দাবি অনুযায়ী গণভোট এবং জুলাই সনদের অর্ডার ড. মুহাম্মদ ইউনুসকেই দিতে হবে।

আহ্বায়ক আশা প্রকাশ করেন, খুব দ্রুত জুলাই সনদের আইনের ভিত্তিতে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। তিনি বলেন, “আগামী নির্বাচনে যারা গণঅভ্যুত্থানের অংশীদার, তাদের সকলকে পার্লামেন্টে থাকার সুযোগ দেয়া উচিত। সেই পার্লামেন্টের সংস্কার পরিষদ নতুন সংবিধান নিয়ে কাজ করবে এবং সেখানে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এ বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করবে।”

নাহিদ ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, জনগণ যদি ঐকমত্যে এগিয়ে আসে, তা কার্যকর হবে এবং নতুন সংবিধানসহ নির্বাচনী সংস্কারের পথে দ্রুত অগ্রগতি সম্ভব হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০১:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫