Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের দিনেই হবে গণভোট: যশোরে মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 28

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে; তার বাইরে কোনো গণভোট হবে না। এটি জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছিল, কিন্তু কিছু রাজনৈতিক দল তা হতে দিচ্ছে না। এসব দল মনে রাখুক, বিএনপি সহজভাবে আসে নি; বিএনপি শহীদ জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল। দলটি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশে রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও সংগ্রাম অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে যশোর টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের বৃহত্তম ও গুরুত্বপূর্ণ দল। তাই এ দলকে কোনরকম ছোট করে দেখার সুযোগ নেই। যারা নির্বাচন বানচাল করতে চাই তাদের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, বিএনপির অঙ্গ সংগঠনগুলো এখনও মাঠে নামেনি। মাঠে নামলে পরিস্থিতি বেগতিক হবে। তাই সব রাজনৈতিক দলের উচিত হবে নির্বাচনের দিকে ধাবিত হওয়া। তা না হলে দেশে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর বিশৃঙ্খলা সৃষ্টি হলে মানুষের শান্তি নষ্ট হবে। যেটা সাধারণ মানুষ কখনোই কামনা করে না।

প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে স্মরণ করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, তরিকুল ইসলাম ছিল বিএনপির কান্ডারী। দলের জন্য মামলা হামলার শিকার হয়েছেন। অনেক সময় তিনি আন্ডারগ্রাউন্ড থেকেও দলের জন্য কাজ করেছেন। নেতা সবাই হতে পারে না। নেতা তারাই হতে পারেন, যারা দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। তরিকুল ইসলাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বিভিন্ন সময়ে কাছে ডেকে নানা পরামর্শ দিয়েছেন।

তিনি দলের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে এসেছেন। তার নেতৃত্বে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিএনপি সুসংগঠিত হয়েছে। তাই যারা নেতা হতে চান, তাদের তরিকুল ইসলামের জীবনদর্শন অনুসরণ করা উচিত। এসময় মির্জা ফখরুল তরিকুল ইসলামের পুত্র অনিন্দ্য ইসলাম অমিতকে তরিকুল ইসলামের জীবনী নিয়ে একটি বই লিখতে নির্দেশ দেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এর সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-১ আসনের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ আসনের প্রার্থী নাজমুন নাহার মুন্নি, যশোর-৪ আসনের প্রার্থী টিএস আইয়ুব, যশোর-৬ আসনের প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা রনকুল ইসলাম রনক, মনিরামপুর বিএনপির সভাপতি শহীদ ইকবাল, যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুবদলের সভাপতি তমলসহ দলের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের দিনেই হবে গণভোট: যশোরে মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫