গুরুত্বপূর্ণ সংবাদ:
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 102

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন।
হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের মধ্যে চারজন নারী এবং একজন শিশু রয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ও স্থানীয়রা চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠান।
Tag :
























