Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

পা পিছলে ট্রেনের নিচে, পরে হাসপাতালে মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 92

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ময়মনসিংহ থেকে ঢাকার দিকে আসা একটি ট্রেন শ্রীপুর স্টেশন পার হওয়ার সময় একজন ব্যক্তি দ্রুত রেললাইন পার হচ্ছিলেন। হঠাৎ পা পিছলে তিনি ট্রেনের সামনের দিকে পড়ে যান। এই সময় ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাইয়ুম আলী বলেন, “ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এখনো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ লাশ শনাক্তকরণের জন্য পদক্ষেপ নিচ্ছে। স্থানীয়রা বলছেন, রেললাইনের ধারে নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না থাকায় এই ধরনের দুর্ঘটনা নতুন নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পা পিছলে ট্রেনের নিচে, পরে হাসপাতালে মৃত্যু

প্রকাশের সময় : ০১:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫