বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 93

যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে বাণিজ্য আলোচনা শুরু করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হবে না।

শুক্রবার ট্রাম্প জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওই বিজ্ঞাপনের জন্য দুঃখ প্রকাশ করলেও আলোচনা আর হবে না। তিনি বলেন, “আমি তাকে অনেক পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল ছিল। বিজ্ঞাপনটা ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।”

এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডার সঙ্গে চলমান আলোচনা বাতিল করেন এবং কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

অন্টারিও প্রদেশ সরকারের প্রচারিত বিজ্ঞাপনে রোনাল্ড রিগানের একটি পুরোনো ভাষণের অংশ ব্যবহার করা হয়, যেখানে বলা হয়েছিল—বিদেশি পণ্যে শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ সৃষ্টি করে ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত করে।

বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হওয়ার পর ট্রাম্প একে “ভুয়া” বলে আখ্যা দেন। বিতর্কের জেরে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বিজ্ঞাপন প্রচার স্থগিত করেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে এই বাণিজ্যে অস্থিরতা দেখা দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের

প্রকাশের সময় : ১১:২৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫