Dhaka ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা, সহকর্মীসহ আটক ৬

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 92

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে (৩৭) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে ইয়ানের তেরোই এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনার পর পুলিশ দুই মালয়েশিয়ানসহ মোট ছয়জনকে আটক করেছে। ইয়ান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দেরিতে কাজে যাওয়াকে কেন্দ্র করে নিহত শ্রমিকের সঙ্গে তার এক সহকর্মীর মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বৈদ্যুতিক তার দিয়ে শ্রমিকের গলা পেঁচিয়ে ধরেন, কিছুক্ষণ পর ভুক্তভোগী অচেতন হয়ে পড়েন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ জানায়, একতলা বাড়িতে সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত দুই মালয়েশিয়ান ও পাঁচজন বাংলাদেশি শ্রমিক বাস করতেন। হত্যার ঘটনার পর দুই মালয়েশিয়ান এবং চারজন বাংলাদেশিকে (২৯ থেকে ৪৪ বছর বয়সী) আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার, একটি দা এবং একটি রড উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হামিজি বলেন, এটি হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের আগামীকাল শনিবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা, সহকর্মীসহ আটক ৬

প্রকাশের সময় : ০২:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫