Dhaka ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ

জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে : সালাহউদ্দিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 100

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার বক্তব্য আংশিকভাবে কেটে দেওয়া হয়েছে। তিনি রবিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সালাহউদ্দিন বলেন, জুলাই যোদ্ধাদের নামধারী কিছু ছাত্রের অসংলগ্ন আচরণের জন্য তাদের যৌক্তিক দাবিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, তার বক্তব্যে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো জুলাই যোদ্ধা বা জুলাই অভ্যুত্থানের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি বা সংগঠন ওই বিশৃঙ্খল ঘটনার সঙ্গে যুক্ত নয়। তিনি এ কথার মাধ্যমে জুলাই যোদ্ধাদের সম্মান রক্ষা করার চেষ্টা করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাও তদন্তাধীন এবং সেই বিষয়ে পরে কথা বলা যাবে। নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? জানা থাকলে বলুন। সবাই বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চাই। যদি তাই হয়, তাইলে সংশয় থাকবে কেন? পিআর দাবিতে আন্দোলন করছে কিছু দল, এটাই গণতান্ত্রিক চর্চা। এই গণতান্ত্রিক চর্চার জন্যই তো আমরা জীবন দিয়েছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে : সালাহউদ্দিন

প্রকাশের সময় : ০২:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫