Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৩৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর নদী থেকে রমজানের মরদেহ উদ্ধার দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা ও দোয়া ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১১:০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 98

নাটোরের লালপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন বাবা আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে হালিমা গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে প্রবেশ করেন তিনি। দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন। তখন তিনি মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিয়েছিলেন এবং এবারও একসঙ্গে এইচএসসি পাস করলেন।

মেয়ে হালিমা খাতুন বলেন, “বাবার পড়াশোনার আগ্রহ আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।”

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “শিক্ষার বয়স নেই—এটা প্রমাণ করেছেন আব্দুল হান্নান। প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।”

এইচএসসি পরীক্ষায় একসঙ্গে বাবা-মেয়ের সাফল্য এখন স্থানীয় সমাজে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

প্রকাশের সময় : ১১:০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫