Dhaka ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ

সরকার জুলাই সনদকে নিজেদের সেইফ এক্সিট বানাতে চায়: সারজিস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 105

জুলাই সনদ স্বাক্ষরকে ‘নামমাত্র স্বাক্ষর’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার দায়সারা আচরণ করছে। এতে জনগণের দাবি প্রতিফলিত হয়নি।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ‘রহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারজিস আলম অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর একটি নামমাত্র ঐকমত্য দেখিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে। জনগণের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হয়েছে। সংস্কার থাকুক বা না থাকুক, সরকার এ সনদকে নিজেদের ‘সেইফ এক্সিট’ বানাতে চায়।

তিনি প্রশ্ন তোলেন, গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে, তাহলে এতে উত্থাপিত জনগণের প্রকৃত দাবির স্থান কোথায়? নোট অব ডিসেন্ট কার্যকর হবে কি না, এ বিষয়ে সরকার কোনো স্বচ্ছ ব্যাখ্যা দিচ্ছে না।

সারজিস আলম সংসদ ভবনের সামনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে বলেন, শুক্রবার শহীদ পরিবার ও যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট ব্যবহার করে সরকার প্রমাণ করেছে, তারা জনগণের নয়, ক্ষমতার নিরাপত্তা নিয়েই ব্যস্ত।

তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রান্তিক করে রাজনৈতিক দলের মিলনমেলায় পরিণত করা হয়েছে। তাদের দেওয়া হয়নি কোনো সম্মান বা মর্যাদার আসন। এ আচরণের জবাব সরকারকে দিতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা অনেক ছাড় দিয়েছি। কিন্তু ঘোষণাপত্র এখনো কাগজে বন্দি। বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। এভাবে চলতে থাকলে যোদ্ধাদের বিরুদ্ধেই মামলা দিয়ে তাদের আইনের আওতায় আনা হবে, এমন আশঙ্কা দেখা দিয়েছে।

জুলাই সনদ নিয়ে ‘তড়িঘড়ি ও অস্পষ্ট সমঝোতার’ সমালোচনা করে তিনি আরও বলেন, সরকার জনগণের নিরাপত্তা নয়, নিজেদের নিরাপত্তা নিয়েই বেশি ভাবছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় সমন্বয়ক ফজলে রাব্বি, কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধানসহ আয়োজক কমিটির সদস্যরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকার জুলাই সনদকে নিজেদের সেইফ এক্সিট বানাতে চায়: সারজিস

প্রকাশের সময় : ১০:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫