Dhaka ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ

জুলাই সনদে সই করবে না এনসিপি

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৮:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 94

জুলাই জাতীয় সনদে সই না করা এবং সনদ সইয়ের অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনগত মধ্যরাতে দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, আগামীকাল (শুক্রবার) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ করবে না। এনসিপি মনে করে, যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগে এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো একপাক্ষিক দলিলে পরিণত হবে।

তবে দলটি জানিয়েছে, ঐকমত্য কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, এনসিপি সেখানে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে পরবর্তীতে সনদে সই করবে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঐতিহাসিক এই মুহূর্ত উদযাপনের আহ্বান জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই সনদে সই করবে না এনসিপি

প্রকাশের সময় : ০৮:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫