Dhaka ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 106

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে মোট ১১টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের ভেতরে দাহ্য রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫