Dhaka ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০২:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 76

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রামের আকতার হোসেনের ছেলে মো. হাসনাত (২১) ও একই গ্রামের বাকপ্রতিবন্ধী আকলিমা বেগম (২২) জেলখানায় বিয়ে সম্পন্ন করেছেন। দম্পতি মামাতো-ফুফাতো ভাইবোন। তারা গোপনে বিয়ে করেন, যা কনেপক্ষ মেনে নেনি। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং ২০২৪ সালের ২৪ জুন আকলিমার বাবা মামলা করলে ২৬ জুন মো. হাসনাতকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

প্রায় এক বছর চাঁদপুর জেলা কারাগারে বন্দি থাকার পর সম্প্রতি উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব মীমাংসা হয়। চাঁদপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের আদেশে ১২ অক্টোবর জেলখানায় আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, জেলা সমাজসেবা বিভাগের প্রতিনিধি, বর-কনে পক্ষের বাবা ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

জেলখানায় বিয়ের সময় বর এবং কনেকে উৎফুল্ল দেখা যায়। স্থানীয় মুরুব্বি এবং কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বর ও কনেকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

বিয়ের পর উভয় পরিবারের স্বজনরা মো. হাসনাতের দ্রুত জামিন এবং মামলার নিষ্পত্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন

প্রকাশের সময় : ০২:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫