Dhaka ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি

কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 90

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানুষের মধ্যে ভীতি সঞ্চারকারী, সমাজের মানুষ যাদের আতঙ্ক মনে করেন তারা বিএনপির সদস্য হতে পারবেন না।

আজ শনিবার (অক্টোবর) ঐতিহাসিক গাজীপুরের রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত এক কর্মসূচিতে তিনি একথা বলেন।

অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে রিজভী বলেন, “শেখ হাসিনা তার পথের কাঁটা নিশ্চিহ্ন করতে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দয়ের করে ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন। এ সময় সন্ত্রাস দমন এবং বিশেষ ক্ষমতা আইনসহ সমস্ত কালা কানুন বাতিল করতে হবে।”

ধানের শীষ ৪৭ বছর ধরে বিএনপির নির্বাচনী প্রতীক উল্লেখ করে রিজভী বলেন, “শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এসব দাবি করে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট নষ্ট করা হচ্ছে। এ ঘটনা চলমান থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে।”

ছোট ভাইয়েরা আপনারা কেন দলীয় প্রতীক নিয়ে এতো জেদ করছেন? প্রশ্ন রেখে তিনি বলেন, “ছাত্ররা একটি রাজনৈতিক দল তৈরি করেছে। গণতন্ত্রের বিকাশ হবে, আমি এটি ভালো চোখে দেখি। কেন আপনাদের প্রতীকের সঙ্গে ধানের শীষকে মিলাচ্ছেন? ধানের শীষতো আপনাদের জন্মের আগে বিএনপির দলীয় প্রতীক।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী

প্রকাশের সময় : ০৭:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫