রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

লক্ষ্মীপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, স্বর্ণালংকার লুট

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৯:৩৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 103

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ব্যবসায়ীর স্ত্রী ও কলেজছাত্রী মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীম (১৯)। জুলেখা স্থানীয় ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছাড়া কেউ ছিলেন না। দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের গলা কেটে হত্যা করে এবং ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা বাজার থেকে ফিরে এসে মা-মেয়ের মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। চারপাশে রক্ত ছড়িয়ে ছিল। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।

স্থানীয় ফারুক হোসেন জানান, “দুর্বৃত্তরা গলা কেটে মা-মেয়েকে হত্যা করেছে। ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। বর্তমানে ওই বাড়িতে বিপুলসংখ্যক পুলিশ ও স্থানীয় লোকজন জড়ো হয়েছে।”

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

এর আগে একই ইউনিয়নের কালুপুর গ্রামে গত ১৩ মে রাতে এক নারীকে একইভাবে গলা কেটে হত্যা করা হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লক্ষ্মীপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, স্বর্ণালংকার লুট

প্রকাশের সময় : ০৯:৩৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫