Dhaka ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক আজ ৮১তম জাতিসংঘ দিবস বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে : ধর্মমন্ত্রী ফুটপাতে পার্কিং করা ছিল আসিফ আকবরের গাড়ি, সিএনজিতে এসে গুলি করে দুর্বৃত্ত কোটালীপাড়ায় জমজমাট হয়ে উঠেছে লক্ষ্মী প্রতিমা বিক্রির হাট যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট

ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী আমার প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 104

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, “আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, ইসরায়েল ও হামাস উভয়েই আমাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং সমঝোতার ভিত্তিতে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।”

ইসরায়েল-হামাস যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারও চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, “গাজায় শান্তি স্থাপন সংক্রান্ত পরিকল্পনার প্রথম পর্যায়ের সব শর্ত বাস্তবায়নে আজ রাতে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে গাজায় যুদ্ধের অবসান ঘটবে, সব ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে এবং ত্রাণ প্রবেশে আর কোনো বাধা থাকবে না।”

গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার পাশে ছিলেন।

হামাস প্রথমে দ্বিধাগ্রস্ত থাকলেও ৩ অক্টোবর সম্মতি জানায়। এরপর ৬ অক্টোবর মিসরের শারম আল শেখে ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হয়। দুই দিনের আলোচনার পর উভয় পক্ষ ট্রাম্পের পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে স্বাক্ষর করে।

ট্রাম্প জানিয়েছেন, আলোচনার অগ্রগতি ইতিবাচক এবং তিনি শিগগিরই মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন।

সূত্র : এএফপি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী আমার প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প

প্রকাশের সময় : ০১:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫