Dhaka ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশী শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 105

ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশী প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক জানান, ‘চালকসহ মোট নয়জন বাংলাদেশী একটি মাইক্রোবাসে করে মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদরার দিকে যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনাটি ঘটে।’

তিনি বলেন, ‘সড়কে গাড়িটির সাথে একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হয়, এতে আটজন বাংলাদেশী শ্রমিক নিহত হন এবং চালক আহত হন।’ আহত চালককে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, ‘স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তাদের বেশিভাগই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।’

প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের লাশ এলাকার বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।

শ্রম কর্মকর্তা বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাস লাশ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশী শ্রমিক নিহত

প্রকাশের সময় : ১১:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫