Dhaka ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আভাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 96
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯২ শতাংশ।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আভাস

প্রকাশের সময় : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫