বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা একযোগে বদলি

ফিলিস্তিনের স্বীকৃতি মানে ইসরায়েলের গলায় ছুরি ধরা : নেতানিয়াহু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 100

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলের গলায় ছুরি ধরা। তিনি অভিযোগ করেছেন, ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলকে আত্মহত্যার পথে ঠেলছে।

নেতানিয়াহু বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আপনারা আসলে ইহুদি হত্যাকে সমর্থন করেছেন। একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরে থাকবে— তা আমরা কখনও মেনে নেবো না।” তিনি ইউরোপীয় নেতাদেরও সমালোচনা করে বলেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে আপনি হামাসকে পুরস্কৃত করছেন এবং ইসরায়েলকে বিপদের দিকে ঠেলছেন।”

জাতিসংঘ সাধারণ পরিষদে গত সোমবার ফ্রান্স ও সৌদির আরবের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, যুক্তরাজ্য ও লুক্সেমবার্গসহ কয়েকটি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্টের মুখপাত্র আদেল আতিয়েহ নেতানিয়াহুর বক্তব্যকে ‘পরাজিত ব্যক্তির জবানবন্দি’ হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: এএফপি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিলিস্তিনের স্বীকৃতি মানে ইসরায়েলের গলায় ছুরি ধরা : নেতানিয়াহু

প্রকাশের সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫