Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

স্কেটিং জুতা কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 113

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে রমজান মোল্লা (১২) নামে একটি শিশু আত্মহত্যা করেছে।  বৃহস্পতিবার সকালে উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান চৌরখুলী গ্রামের প্রবাসী আলম মোল্লার ছেলে ও স্থানীয় ইসলামপুর শামসুল উলুম আজিজিয়া মাদ্রাসার কিরাত বিভাগের ছাত্র।

জানাগেছে, ঘটনার দিন সকালে রমজানের চাচা আশিক মোল্লা জানালা দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রমজানকে দেখতে পায়ে চিৎকার দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে ঘর থেকে রমজানকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, রমজান মাদ্রাসায় যেতে চাইত না। তার পরেও পরিবার তাকে জোর করে মাদ্রাসায় পাঠাতো। গত কয়েক দিন ধরে রমজান তার মায়ের কাছে স্কেটিং জুতা কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিল। জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কেটিং জুতা কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫