বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা একযোগে বদলি

প্রতারণা দমনে এআই, ৫০০ মিলিয়ন পাউন্ড উদ্ধার করল যুক্তরাজ্য

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 89

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা দমনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে যুক্তরাজ্য। গত এক বছরে প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড উদ্ধার করেছে সরকার।

সরকারি প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার হওয়া অর্থের বড় অংশ এসেছে কোভিড-১৯ মহামারির সময় নেওয়া জালিয়াতি ঋণ থেকে। এছাড়া বেআইনি কাউন্সিল ট্যাক্স দাবি ও সরকারি আবাসন ভাড়া দেওয়ার প্রতারণা থেকেও অর্থ ফেরত আনা হয়েছে।

এপ্রিল ২০২৪ থেকে গত ১২ মাসে ৪৮০ মিলিয়ন পাউন্ড উদ্ধার করে রেকর্ড গড়েছে প্রতারণা দমন ইউনিট। এতে ব্যবহৃত হয়েছে ফ্রড রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাকসেলারেটর নামে বিশেষ এআই টুল।

সরকার জানিয়েছে, উদ্ধার হওয়া অর্থ স্বাস্থ্য, শিক্ষা ও আইনশৃঙ্খলা খাতে ব্যয় করা হবে। এর মধ্যে ১৮৬ মিলিয়ন পাউন্ড এসেছে ‘বাউন্স ব্যাক লোন’ প্রকল্পে জালিয়াতি থেকে।

বুধবার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার যৌথ প্রতারণা দমন সম্মেলনে মন্ত্রী জশ সাইমন্স এ তথ্য জানান। তিনি বলেন, আধুনিক এআই জনগণের অর্থ নিরাপদ রাখতে বড় ভূমিকা রাখছে।

সরকার আরও জানিয়েছে, এই এআই টুল শুধু প্রতারণা শনাক্তই নয়, ভবিষ্যৎ নীতি কার্যকরের আগে সম্ভাব্য দুর্বলতা চিহ্নিত করতেও সহায়তা করছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ইতিমধ্যে এ প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে।

তবে নাগরিক অধিকারকর্মীরা সতর্ক করে বলেছেন, এআই টুলের অনিয়ন্ত্রিত ব্যবহার পক্ষপাতমূলক সিদ্ধান্ত আনতে পারে। এর আগে কল্যাণভাতা প্রতারণা দমনে ব্যবহৃত একটি এআই টুলকে বৈষম্যমূলক বলে সমালোচনা করা হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতারণা দমনে এআই, ৫০০ মিলিয়ন পাউন্ড উদ্ধার করল যুক্তরাজ্য

প্রকাশের সময় : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫