বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা একযোগে বদলি

ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোন, ফের বন্ধ বিমানবন্দর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 88

ডেনমার্কের আকাশে আবারও রহস্যময় ড্রোন দেখা গেছে। এতে উত্তরাঞ্চলীয় জুটল্যান্ডের আলবর্গ বিমানবন্দর বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বন্ধ ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে এটি দ্বিতীয়বারের মতো দেশটিতে ড্রোন আতঙ্কে বিমানবন্দর বন্ধ হলো।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটে একাধিক ড্রোন শনাক্ত হয় এবং কয়েক ঘণ্টা আকাশে অবস্থান করে। এ কারণে ভোর ৪টা পর্যন্ত বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। আলবর্গ বিমানবন্দরটি সামরিক ঘাঁটিও হওয়ায় এ ঘটনায় ডেনমার্কের প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানায়, ড্রোনগুলো আলোকসজ্জাসহ উড়ছিল, তবে এখনো জানা যায়নি কে বা কারা এগুলো পাঠিয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলের এসবিয়ার্গ, সোনডারবর্গ ও স্ক্রিডস্ট্রুপ বিমানঘাঁটির কাছেও ড্রোন দেখা গেছে। স্ক্রিডস্ট্রুপে ডেনমার্কের এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

এর আগে সোমবার একই কারণে কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ করা হয়েছিল। দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, এসব ঘটনার পেছনে রাশিয়া থাকতে পারে। যদিও ক্রেমলিন এ অভিযোগ অস্বীকার করেছে।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকিতে রয়েছে এবং ইউরোপ এর শক্ত জবাব দেবে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশে পোল্যান্ডের চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়েছিল। নরওয়েতেও ড্রোন আতঙ্কে ওসলো বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল।

সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোন, ফের বন্ধ বিমানবন্দর

প্রকাশের সময় : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫