বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা একযোগে বদলি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 91

ইসরায়েলের সাথে চলমান সংঘর্ষ ও গাজায় পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) এই তিন দেশ তাদের অবস্থানের কথা ঘোষণা করে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগে জানিয়ে ছিলেন, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির পথে অঙ্গীকার না করে, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে।

এই পদক্ষেপের জন্য ইসরায়েল সরকার ও কিছু কনজারভেটিভ নেতা সমালোচনা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এটি ‘সন্ত্রাসকে পুরস্কৃত করার সমান’। তবে যুক্তরাজ্যের মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করতে নৈতিক দায়িত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, গত কয়েক সপ্তাহে গাজায় সহিংসতা ও অনাহারের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এখন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের অব্যাহত কার্যক্রম এবং গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের অভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলো, যা নৈতিক ও রাজনৈতিক কারণেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫