Dhaka ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালিপাড়ায় মহিলা দলের কর্মীসভা

গোপালগঞ্জ প্রতিনিধি \
  • প্রকাশের সময় : ০৬:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 107

 গোপালগঞ্জের কোটালিপাড়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার মহিলা দল আয়োজিত পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, একটি আদর্শকে ধরে রাখার জন্য ১৭ বছরে অমানসিক নির্যাতন সহ্য করেছি। ১৬৭টি মামলা মাথায় নিয়ে ঘুরেছি। কাউকে কিছু বলতে পারতাম না, শুধু কাঁদতাম। এই কাঁন্না দেখার মতো ওখানে কেউ ছিল না। শুধু বিএনপি করতাম বলেই এভাবে অমানসিক নির্যাতন করা হতো। রাজনীতি করা আমার অপরাধ নয়, এটি আমার গণতান্ত্রিক অধিকার। তাহলে কেন ভিন্ন মত বা আদর্শের ব্যক্তিদের এভাবে নির্যাতন করা হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দল কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা আক্তার রত্না। কর্মী সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বক্তব্য রাখেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালিপাড়ায় মহিলা দলের কর্মীসভা

প্রকাশের সময় : ০৬:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫