Dhaka ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে নির্বাচনের প্রস্তুতি, ভোট দিতে পারবেন প্রবাসীরাও

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 103

নেপালের নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আর্যাল জানিয়েছেন, দেশের বাইরে থাকা নেপালি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বিদেশে থাকা নেপালিদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু দেশ থেকে এই উদ্যোগ শুরু করা হবে।

মন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের ২০১৭ সালের একটি রায়ের বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিচারপতি সপনা মল্ল প্রধান এবং পুরুষোত্তম ভান্ডারীর সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারকে নির্দেশ দিয়েছিল বিদেশে বসবাসকারী নেপালিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কমিশনার রামপ্রসাদ ভান্ডারী জানান, সরকার উপযুক্ত পরিবেশ তৈরি করলে ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। তবে আইনি বাধা এবং সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রের সম্মতিও প্রয়োজন।

কমিশন ইতিমধ্যে একটি খসড়া বিল তৈরি করেছে, যেখানে নির্বাচনী আইনে ২৭টি সংশোধনী প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে বিদেশে থাকা নেপালি নাগরিকদের আংশিক ভোটাধিকার প্রদানের প্রস্তাব রয়েছে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেপালে নির্বাচনের প্রস্তুতি, ভোট দিতে পারবেন প্রবাসীরাও

প্রকাশের সময় : ১২:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫