Dhaka ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 21

নভেম্বরের শুরুতেই টানা তিনদিনের ছুটি পেতে পারেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ ছুটি মিলতে পারে। তবে মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি ভিন্ন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। তথ্যমতে, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা।

এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিনদিন ছুটি কাটানোর সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে শ্যামাপূজা উপলক্ষে ছুটি রয়েছে। দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শ্যামাপূজার ছুটি থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করে নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ নেই। ফলে স্কুল-কলেজের মতো মাদরাসার শিক্ষার্থীরা এ ছুটি পাবেন কি না, তা নিশ্চিত নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

প্রকাশের সময় : ০২:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬