দুই দিক থেকে গাজা শহরের কেন্দ্রে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী

- প্রকাশের সময় : ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 92

গাজা শহরের কেন্দ্রের দিকে উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে শহরবাসীরা বাধ্য হচ্ছেন পশ্চিমে উপকূলের দিকে সরে যেতে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানান, হামাসের ওপর চাপ বাড়াতে পদাতিক, ট্যাংক ও গোলন্দাজ ইউনিট বিমান বাহিনীর সহায়তায় শহরের অভ্যন্তরে প্রবেশ করছে।
এ সময় ড্রোন ও যুদ্ধবিমান থেকে অব্যাহত বোমা হামলা চালানো হচ্ছে। এছাড়া বিস্ফোরকবোঝাই রোবট যান ব্যবহার করে এলাকা ধ্বংস করছে সেনারা।
চিকিৎসা সূত্র জানিয়েছে, শুধু বৃহস্পতিবারই (১৮ সেপ্টেম্বর) গাজা শহরে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ক্রমবর্ধমান হামলায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন, তবে এখনো প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ উত্তর গাজায় অবস্থান করছেন—যা মোট জনসংখ্যার ৩৫ শতাংশ।
বাসিন্দারা আশঙ্কা করছেন, এবার হয়তো তারা আর ঘরে ফিরতে পারবেন না, কারণ নিরাপদ অঞ্চল বলতে কিছু নেই।
সূত্র: আল-জাজিরা

























