যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, ৩ পুলিশ কর্মকর্তা নিহত

- প্রকাশের সময় : ০৯:০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 91

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছে।
খবরে বলা হয়, নিহত ও আহত কর্মকর্তারা পারিবারিক বিরোধ সংক্রান্ত তদন্তে ঘটনাস্থলে গিয়েছিলেন। গুলিবর্ষণের পর আহত দুই কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, এ ঘটনায় সব ধরনের সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে এবং এটি এখনও “অত্যন্ত সক্রিয় এলাকা” হিসেবে বিবেচিত হচ্ছে। এ নিয়ে একটি বড় তদন্ত দল গঠন করা হবে এবং এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
গভর্নর জোশ শাপিরো ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, “এটা ইয়র্ক কাউন্টি ও পুরো পেনসিলভানিয়ার জন্য শোকাবহ ও বিধ্বংসী দিন।”
এ ঘটনায় আশপাশের এলাকায় সতর্কতা জারি করে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছিল, পরে তা তুলে নেওয়া হয়।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি একে “সমাজের অভিশাপ” হিসেবে আখ্যা দিয়েছেন।

























