Dhaka ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার চার অভিজাত এলাকা ‘নীরব এলাকা’ ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 130

রাজধানীর চার অভিজাত আবাসিক এলাকা—গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএনসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর বিধি-৪ অনুযায়ী এই চারটি এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হলো। সিদ্ধান্তটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

এর আগে ঢাকায় নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল—হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকা, সচিবালয়, আগারগাঁও, সংসদ ভবন এলাকা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী, আবাসিক এলাকায় দিনের সর্বোচ্চ শব্দসীমা ৫৫ ডেসিবেল এবং রাতের ৪৫ ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ডেসিবেল পর্যন্ত অনুমোদিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর ২০২১ সালের নির্দেশিকা অনুযায়ী, আবাসিক এলাকায় শব্দের আদর্শ মান দিনে ৫৫ ডেসিবেল ও রাতে ৪০ ডেসিবেল হওয়া উচিত। সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত শব্দ হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকার চার অভিজাত এলাকা ‘নীরব এলাকা’ ঘোষণা

প্রকাশের সময় : ০৮:৫৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫