Dhaka ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ

আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 105

আইফোন ১৭ সিরিজের উদ্বোধন শেষ হতে না হতেই প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে নতুন গুঞ্জন—এবার আলোচনায় আইফোন ১৮।

চীনা সোশ্যাল মিডিয়া উইবো’র পরিচিত টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল জানিয়েছেন, আগামী বছর বাজারে আসতে যাওয়া iPhone 18, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এ ডাইনামিক আইল্যান্ড কিছুটা ছোট আকারে আসতে পারে। তবে বহুল আলোচিত আন্ডার-স্ক্রিন ফেস আইডি প্রযুক্তি থাকছে না এই সিরিজে।

গত কয়েক প্রজন্ম ধরেই ডাইনামিক আইল্যান্ড আইফোনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিচিত। ধারণা করা হয়েছিল, আইফোন ১৭ প্রো মডেলেই এটি ছোট হবে, তবে সেই পরিবর্তন হয়নি। নতুন তথ্য অনুযায়ী, আইফোন ১৮ সিরিজেই অবশেষে আনা হতে পারে এ পরিবর্তন। অনেকেই এটিকে ২০২৭ সালের ২০তম বার্ষিকীর “অল-গ্লাস আইফোন”-এর প্রস্তুতি হিসেবে দেখছেন।

আন্ডার-স্ক্রিন ফেস আইডি নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। আইফোন ১৬ প্রো ও ১৭ প্রো নিয়েও এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে ইনস্ট্যান্ট ডিজিটালের দাবি, প্রযুক্তিটি এখনো বাজারের জন্য প্রস্তুত নয়। ফলে ফিচারটি হয়তো আইফোন ১৯ প্রো বা তার পরবর্তী সংস্করণে দেখা যেতে পারে।

অর্থাৎ, আইফোন ১৮ সিরিজে এখনও দৃশ্যমান ফ্রন্ট ক্যামেরা থাকবে, তবে সেটি থাকবে ছোট ডাইনামিক আইল্যান্ডের ভেতরে।

উল্লেখ্য, উইবোতে প্রায় ১৫ লাখ ফলোয়ার রয়েছে ইনস্ট্যান্ট ডিজিটালের। আগেও তারা অ্যাপলের বেশ কিছু ফিচার সঠিকভাবে ফাঁস করলেও, আইফোন ১৭ সংক্রান্ত কিছু তথ্য ভুল প্রমাণিত হয়েছিল।

আইফোন ১৮ সিরিজ বাজারে আসতে এখনও প্রায় এক বছর বাকি। ফলে আগামী মাসগুলোতে আরও নানা ফিচার ও গুঞ্জন সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার

প্রকাশের সময় : ০৮:৪৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫