Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বাঁচতে পারে অন্তত ৫টি অণুজীব! ‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

পুরোপুরি সুস্থ নই, আপাতত বাসায় যাব: নুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 97

সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হাসপাতাল ছাড়ার সময় জানিয়েছেন, তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। আপাতত বাসায় যাবেন এবং পরবর্তীতে অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেবেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভিআইপি কেবিন থেকে চিকিৎসক বোর্ডের সিদ্ধান্তে তাকে ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিকেল পৌনে ৫টার দিকে সরকারি অ্যাম্বুলেন্সে হাসপাতাল ত্যাগ করেন নুর। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এখনও পুরোপুরি সুস্থ না হলেও বাসায় গিয়ে বিশ্রাম নেবেন এবং প্রয়োজনে অন্য হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাবেন।

তার পরিবার জানায়, নুরকে রামপুরার মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নুর, রাশেদ খানসহ অন্তত ৫০ জন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢামেকে স্থানান্তর করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুরোপুরি সুস্থ নই, আপাতত বাসায় যাব: নুর

প্রকাশের সময় : ০৯:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫