জাকসু নির্বাচনে শেষ হয়েছে ভোটগ্রহণ, চলছে গণনা
- প্রকাশের সময় : ০৮:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 66
নানা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। একইসাথে, শুরু হয়েছে ভোট গণনা।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৯১৯ শিক্ষার্থী। শিক্ষার্থী ও ছাত্রীদের হল অনুযায়ী ভোটার সংখ্যা ভিন্ন। আল বেরুনী হলে ২১০, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০, তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ ভোটার রয়েছেন। ছাত্রীদের হলগুলোর মধ্যে রোকেয়া হলে ৯৫৬, তারামন বিবি হলে ৯৮৩ ভোটার রয়েছেন।
২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে অংশগ্রহণ করেছে ৮টি প্যানেল, যার মধ্যে রয়েছে বামপন্থি, ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্র সমর্থিত প্যানেল।
তবে নির্বাচনের অর্ধেক সময় পার হওয়ার পর ছাত্রদল সমর্থিত প্যানেল কারচুপির অভিযোগ তুলে ভোটবর্জন ঘোষণা করেছে।
মওলানা ভাসানী হলে গেস্ট রুমে সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী বলেন, তাজউদ্দীন হলে ভোটার তালিকায় ছবি নেই, ২১ নং হলে মব সৃষ্টি করা হয়েছে, জাহানারা ইমাম হলে মব সৃষ্টি হয়েছে এবং ছাত্রীদের হলে আইডি কার্ড চেঞ্জ করে বারবার ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসন কিছু করেনি। তাই আমরা নির্বাচন বর্জন করেছি




















