বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট সংসদ অধিবেশন শেষে এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বিজয়ের ঝড়ো ইনিংস, পাঁচ মৌসুম পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ‘মানুষের মন আবারও জয় করতে চাই’, রেকর্ড গড়ে এমিলিয়ানোর প্রত্যয় জাতিসংঘের মহাসচিব হতে চান গ্রোসি, চীন-রাশিয়ার আপত্তি গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 78

আফগানিস্তানে ভয়াবহতার রেশও কাটতে না কাটতেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আবারও ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের গভীরতা ১০ কিলোমিটার।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভূমিকম্পটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগে বলা হয়েছে, তাদের হিসাবে ভূমিকম্পের মাত্রা ৫.৪ এবং কেন্দ্র আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে।

এর আগে রবিবার আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানির সংখ্যা এক হাজার ৪১১-এ পৌঁছেছে। আহতের সংখ্যা ৩ হাজার ১২৪। কুনার প্রদেশে পাঁচ হাজার ৪০০টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে। বিশেষ করে প্রদেশের গাজীবাদ গ্রাম প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত।

স্থানীয় বাসিন্দা রাব্বানি জানান, তিনি নিজের বাবা-মা, স্ত্রী ও চার সন্তানসহ পরিবারের সাতজনকে হারিয়েছেন। তিনি বলেন, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন, কিন্তু ধ্বংসস্তূপ সরানোর কোনো উপায় আমাদের নেই। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়েছে, তবুও কোনো সাহায্য পৌঁছায়নি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, আফগানিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ধারণা করা হচ্ছে, ৩৯ হাজার বর্গকিলোমিটারের বেশি গম চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তিন লাখ ৪৯ হাজার টন ফসলের জন্য হুমকি। এছাড়া পশুপালন খাতও বিপন্ন; ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ১.৩৮ মিলিয়ন পশু রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে রবিবারের ভূমিকম্পের মাত্রা ৬ ছিল। এর উৎপত্তিস্থল জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ৮ কিলোমিটার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

প্রকাশের সময় : ১০:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫